পানামা পেপার্সে নাম থাকা মানেই দুর্নীতি নয় : পুতিন


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৮ এপ্রিল ২০১৬

পানামা পেপার্স ফাঁস হয়ে যাওয়ায় বিশ্বে অনেক ক্ষমতাধরের ভিত নড়ে গেছে। ওই নথিতে নাম থাকায় এরই মধ্যে জনগণের প্রতিবাদের  মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী গুনলাউগসন। তবে অনেকেই ওই পেপার্সকে মিথ্যা এবং বানোয়াট  বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ সম্পদের পরিমান গোপন করা এবং কর ফাঁকি দেয়ার অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন।

ফাঁস হওয়া ওই নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট বন্ধু সেরগেই রোলডাগিনের নাম উঠে আসার পর পুতিন বলেন, পানামা পেপার্সে ফাঁস হওয়া তথ্য ভুল নয়। তবে তার বন্ধু ব্যবসা করে যে অর্থ পেয়েছেন তা তিনি ব্যয়বহুল সঙ্গীত সামগ্রী কিনে সরকারি প্রতিষ্ঠানে দান করেছেন। তার এই অর্থ অবৈধ নয়।

তিনি আরো বলেন, রাশিয়াকে অস্থিতিশীল করতেই পানামা পেপার্স ফাঁস করা হয়েছে।

তিনি বলেন, রোলডাগিন একজন মেধাবী সংগীত ব্যক্তিত্ব। তিনি একটি কোম্পানীর শেয়ারহোল্ডার। সেখান থেকে তার উপার্জন সামান্য। কিন্তু সেটা বিলিয়ন ডলার নয়। আমি তার মত একজন বন্ধু পেয়ে গর্বিত।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।