কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী ডিওএইচএসে দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী ডিওএইচএস হার্ডস্ট্যান্ডের প্লেগ্রাউন্ড সংলগ্ন কমিউনিটি হলের সামনে এই কর্মসূচি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এবং পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা।

দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মো. রাজিবুল বারী। তিনি বনানী ডিওএইচএসের বাসিন্দা।

দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।