মাহবুব-রইস ফোনালাপ : খালেদা ক্ষমতায় গিয়ে সব ভুলে যাবে (অডিও)


প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৬ জুন ২০১৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমানের সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রইসউদ্দিনের একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ফোনালাপটি প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফোনালাপে বিএনপির শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের সমালোচনা, ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ পেয়েছে। এছাড়া ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ না করা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তা, হাসিনা-খালেদা টেলিফোন আলাপ, চীন, জামায়াত, সেনাবাহিনী, ২০১৯ সালের জাতীয় নির্বাচন, সিনিয়র নেতাদের জামিনসহ নানা প্রসঙ্গও ওঠে আসে ফোনালাপটিতে।


ফোনালাপে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রইসউদ্দিন বলেন, খালেদা জিয়ার সিদ্ধান্ত তো ভুল। তিনি ও তার ছেলে বলে আমাদের পক্ষে জনগণ আছে কিন্তু জনগণ কি বুকের রক্ত দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। তারা তো (বিএনপি) ক্ষমতায় গিয়ে সব ভুলে যাবে।


তারা আরো বলেন, তারা (খালেদা জিয়া ও তারেক জিয়া) ভালো মানুষকে চিনতেই চান না, খালি তেল আর তেল।


এছাড়া ফোনালাপটিতে বিএনপির ব্যর্থতার নানা দিক নিয়ে আলোচনা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা তীব্র প্রতিক্রিয়া চলছে।


উল্লেখ্য, ইতিপূর্বে ব্যারিস্টার মওদুদ আহমদ, সাদেক হোসেন খোকা ও মাহমুদুর রহমান মান্নাসহ বেশ কয়েকজন রাজনীতির ফোনালাপ ইউটিউবে প্রকাশ হয়েছিল।


আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।