তিস্তা চুক্তি না হওয়া সরকারের ব্যর্থতা: বিএনপি


প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৯ জুন ২০১৫

তিস্তা চুক্তি না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে দাবি করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি করেন।

তিনি বলেন, তিস্তা চুক্তি না হওয়ায় জাতি হিসেবে আমরা আশাহত। তবে যে ২২টি চুক্তি হয়েছে তার মধ্যে কি রয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি।

পবিত্র রমজান মাসের আগেই আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করে বিএনপির এই নেতা বলেন, মনগড়া ও কাল্পনিক অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে।

এসব নেতাদের অধিকাংশই কারাগারে অসুস্থা হয়ে চিকিৎসাধীন রয়েছেন উল্ল্যেখ করে তিনি বলেন, যেসব অভিযোগে এসব নেতাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে সেসব মামলার সঙ্গে বিএনপির এসব নেতারা সম্পৃক্ত নয়।

আটককৃত সব নেতাকর্মীদেরকে রমজানের আগে মুক্তি দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি বির্নিমানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দেশে অবাধ নিরপেক্ষে ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। তাই নির্বাচন ব্যবস্থাকে সরকার তছনছ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম প্রমূখ।

এমএম/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।