হাসপাতালে বিএনপির দুই নেতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনেরই অস্ত্রোপচার হয়েছে।
পারিবারিক সূত্র জানা যায়, নজরুল ইসলাম খানের কণ্ঠনালীর ওপরে টিউমারের মতো কিছু একটা ধরা পড়েছে। সেখানে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সোমবার তার অস্ত্রোপচার করা হয়েছে।
বিএনপির আরেক নেতা মোহাম্মদ শাহজাহান মূত্রনালির সংক্রমণে ভুগছেন। মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হয়।
নজরুল ইসলাম খান ও মোহাম্মদ শাহজাহানের পরিবারের সদস্যরা তাদের দ্রুত সুস্থতার জন্য দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এমএম/বিএ/এমএস