খালেদার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ


প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৩ জুন ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়াং। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগাে নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।


এমএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।