তারেক অণুর পোস্ট

বিশাল বরুণ গাছটি আর নেই

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
তারেক অণুর টাইমলাইন থেকে নেওয়া

হাকালুকি হাওরে বজ্রপাতে মারা যাওয়া একটি বরুণ গাছ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিব্রাজক ও পর্বতারোহী তারেক অণু। ৫ ফেব্রুয়ারি ৩টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ পোস্ট করেন।

গাছের একটি ছবি পোস্ট করে তারেক অণু লিখেছেন, ‘চেনা বন্ধু এই বিশাল বরুণ গাছটি আর নেই। হাকালুকির হাল্লা গ্রামের এই বনস্পতি ছিল সেই জনপদ চেনার চিহ্ন।’

তিনি লিখেছেন, ‘আমরা শীতে তার এই পাতাহীন রূপে মুগ্ধ হতাম আর বর্ষার থৈ থৈ হাওর-সাগরে জলপৃষ্ঠের ওপরে উঁকি দেওয়া ঝাকড়া মাথা দেখে জানতাম বন্ধু আছেন, আমরা চলে এসেছি।’

সবশেষে তিনি লিখেছেন, ‘২ বছর আগে প্রাকৃতিক বজ্রপাতের কারণেই গাছটি শুধু স্মৃতি হয়ে গেল।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।