বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সেই ম্যাচে টস জিতে পাকিস্তানকেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ফলে শুরুতে ফিল্ডিং করবে স্বাগতিকরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে সুপার এইটের গ্রুপ দুইয়ের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে কোনো ম্যাচ জিততে পারেনি দুই দলই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে সালমান আলি আগার দল। তাই আজ কঠিন সমীকরণ মেলাতে পারলেই সেমিফাইনালে টিকিট কাটতে পারবে পাকিস্তান। স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে হবে ৬৫ রানের বেশি ব্যবধানে।

অন্যদিকে, স্বাগতিক হয়েও সুপার এইটে হতাশ করেছে শ্রীলঙ্কা। হেরেছে সুপার এইটের দুই ম্যাচেই। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছেও পরাজিত হয়ে হতাশ করেছে সমর্থকরা। তাই শেষ ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে জিতে কিছু প্রাপ্তি নিয়ে আসর শেষ করতে চায় শ্রীলঙ্কা।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), খাজা নাফে, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, উসমান তারিক।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা (উইকেটকিপার), চারিত আসালঙ্কা, পাভন রথনায়াকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), জানিথ লিয়ানেজ, দুনিত ভেল্লালাগে, মনেশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা।

আইএন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।