কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন ৯ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০১ মার্চ ২০২৬

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন প্রথমবারের মতো সাবেক বর্তমান ৯ জন ক্রীড়া ব্যক্তিত্বকে দিয়েছে সম্মানজনক অ্যওয়ার্ড। রোববার রাজধানীর একটি হোটেলে অ্যাওয়ার্ডে মনোনীতদেরকে পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পাওয়া ৯ ক্রীড়া ব্যক্তিত্ব হচ্ছেন-হাবিবুল বাশার সুমন (ক্রিকেট), আলফাজ আহমেদ (ফুটবল), মারুফা আক্তার (ক্রিকেট), ঋতুপর্ণা চাকমা (ফুটবল), আমিরুল ইসলাম হকি), আল আমিন জুমার (ব্যাডমিন্টন), সাগর ইসলাম (আরচারি), খৈ খৈ মারমা (টেবিল টেনিস) ও চৈতি রানী দে (অ্যাথলেট, প্রতিবন্দ্বী)।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর ছোট ছেলে কোকোর নামে এই সম্মাননা পুরস্কার দেয়া হয়। পুরস্কার প্রাপ্তদের দেওয়া হয়েছে ১ লাখ করে অর্থ পুরস্কার। প্রথমবার এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা।

আগামীতে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক মানের ও বৃহৎ আকারে আয়োজন করার প্রত্যাশার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আরআই/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।