মেসি-নেইমারের গোলে বার্সার জয়
বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি এবং আরেক সেরা ফুটবলার নেইমার ডি সিলভার গোলে কর্নেলা এল-প্লাতায় স্বাগতিক এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে বার্সা।
এই দুই মহারথির পা থেকে আসা দুই গোলেই স্বাগতিক এস্পানিওলকে হারিয়ে মাঠ ত্যাগ করলো কাতালান ফুটবলাররা। শুধু গোল দেওয়াই নয়, মাঠের খেলায়ও একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে লা লিগার শীর্ষে থাকা দলটি। ৩৩ ম্যাচ খেলে বার্সার সংগ্রহ দাঁড়িয়ে গেছে ৮১ পয়েন্ট।
করনেলা এল-প্লাতায় গোলের সূচনা করেন নেইমার। ১৭ মিনিটে তিনি যে গোলটি করেন, তার আগে টানা ২৫বার বল একে অপরের মধ্যে আদান প্রদান করেন বার্সা ফুটবলাররা। তিকিতাকার উৎকৃষ্ট প্রদর্শনী। মেসি থেকে আলবা, আলবা থেকে সুয়ারেজ। এরপর নেইমার বল জড়ালেন এস্পানিওলের জালে।
দ্বিতীয় গোলটিও আসতে দেরি হলো না। সাত মিনিট প, ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করলেন মেসি। সুয়ারেজ আর মেসি ওয়ান-টু ওয়ান করে বল নিয়ে এগিয়ে আসেন। এরপর বল পাস দেন মেসিকে। সেটা নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের দুর্দান্ত এক শট। তাতেই গোল।
এএইচ/পিআর