টাইগারদের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০২:২৭ এএম, ০৬ মে ২০১৫

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় এবং খুলনা টেস্টে সম্মানজনক ড্র করার পর আজ মঙ্গলবার সকাল ১০ টায় মিরপুর শের-ই-বাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে বেশ জল্পনা-কল্পনা চলছে।

তবে ম্যাচটির মাঠে গড়ানোর আগে ইনজুরি নামক গুপ্ত ঘাতক হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। দলের বাইরে ঠেলে দিয়েছে রুবেল হোসেনকে। ইনজুরির কবলে পড়েও অল্পের জন্য বেঁচে গেছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও সহঅধিনায়ক তামিম ইকবাল।
 
তবে মুশফিকের কিপিং করা নিয়ে রয়েছে সন্দেহ। তাই লিটন দাসের অভিষেক হতে পারে দ্বিতীয় টেস্টে। যদি তা-ই হয়, তাহলে কপাল পুড়বে শুভাগত হোমের। আর রুবেল হোসেনের বিকল্প হওয়ার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ পেসার শাহাদাত হোসেন রাজিবের।
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন রাজিব ও লিটন দাস।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।