পাকিস্তানের সম্ভাব্য একাদশ
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-টোয়েন্টিতে বিধ্বস্ত হওয়ার পর স্বভাবতই চাপের মধ্যে ছিল পাকিস্তান। খুলনা টেস্টে সুবিধাজনক অবস্থায় থেকেও ড্র করায় সেই চাপ বেড়ে গেছে আরো। ওই ম্যাচটি শেষ হয়েছে নিষ্প্রাণ ড্রয়ে। পাকিস্তান ক্রিকেটে ইতিহাসে যা বড় লজ্জার ঘটনাও বটে।
আজ আজ মঙ্গলবার সকাল ১০ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে পাকিস্তান। অন্তত একটি জয় নিয়ে হলেও দেশে ফিরতে চাইবেন মিসবাহ-আজহাররা।
এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে রয়েছেন পাকিস্তানের খেলোয়াড়রা, এটা বলার অপেক্ষা রাখে না। সফরকারী দলের কারা মাঠের লড়াইয়ে থাকবেন, এ নিয়েও চলছে জল্পনা। তবে খুলনা টেস্টের অপরিবর্তিত একাদশ নিয়ে পাকিস্তানের মাঠে নামার সম্ভাবনা জোরালো।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ : মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলি, ইউনুস খান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আসাদ শফিক, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান।
এআরএস/পিআর