জিম্বাবুয়ের পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৬ মে ২০১৫

পাকিস্তান সফরের বিষয়টি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নিশ্চিত করলেও দেশটির ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে সংশয় প্রকাশ করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন দ্য ফেডারেল অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)।

জিম্বাবুয়ের পাকিস্তান সফরের ঝুঁকি নেয়াকে অগ্রহণযোগ্য হিসেবে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে ফিকা। ফিকার নির্বাহী সভাপতি টনি আইরিশ এর বিরোধিতা করছেন। জিম্বাবুয়ের খেলায়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তার ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজনে পাকিস্তান এখনও ঝুঁকিপূর্ণ, যা মোটেই গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা পরামর্শদাতাদের মতে, কোনো বিদেশী দলেরই পাকিস্তান সফর করা উচিত হবে না।

উল্লেখ্য, জিম্বাবুয়ে ক্রিকেট দল ১৯ মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। ২২ মে থেকে ৩১ মের মধ্যে দুটি টি ২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।  

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।