মিসবাহকে ফেরালেন সাকিব
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলার শুরুতেই মিসবাহকে ফেরান সাকিব। মিসবাহ-উল-হক দ্বিতীয় দিনে কোন রান যোগ না করেই আউট হন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩২৪ রান। ব্যাট করছেন আজহার আলি (১২৮) ও শফিক (০)।
এর আগে, বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে পাকিস্তান সংগ্রহ করে ৩ উইকেটে ৩২৩ রান।
নো বলের কল্যাণে একবার করে জীবন পান শতক করা দুই ব্যাটসম্যান আজহার আলি ও ইউনুস খান। মাত্র দুই বল করেই মাঠ ছাড়তে হয় পেসার শাহাদাত হোসেনকে। কয়েকটি ক্যাচ অল্পের জন্য ফিল্ডারের হাত পর্যন্ত যায়নি।
এর আগে, বুধবার টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ওভারে বল করতেই হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন পেসার শাহাদাত হোসেন। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।
এমআর/এআরএস/পিআর