ম্যানি প্যাকিয়াওয়ের বিরুদ্ধে মামলা
যেমন কর্ম, তেমন ফল। চোট লুকিয়ে নেমেছিলেন রিংয়ে। এই গোপনীয়তার জন্য ম্যানি প্যাকিয়াওয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ ডলালের দাবি জানানো হয়েছে। মামলাটি করেছেন দু’জন বক্সিং অনুরাগী।
শতাব্দীর সেরা বক্সিং লড়াই দেখবেন বলে, যে সমস্ত অনুরাগী প্রচুর টাকা দিয়ে টিকিট কিনেছিলেন, বাজি ধরেছিলেন প্যাকিয়াওয়ের ওপর, তদের হয়েই ক্ষতিপূরণ দাবি করেছেন ওই দু’জন।
লড়াইয়ের আগে বক্সারদের যে তথ্য দিতে হয়, সেখানে পুরনো কোনো চোট আছে কি না, সেই জায়গায় ‘না’ লিখে দিয়েছিলেন প্যাকিয়াও। পরে জানা যায়, কাঁধের ব্যথা কমানোর জন্য নিয়মিত ওষুধ খান তিনি। নিয়ম অনুযায়ী মিথ্যে বয়ান দিলে শাস্তি অনিবার্য।
এ খবর ছড়িয়ে পড়ার পরই ওই দুই অনুরাগী স্টিফেন ভ্যানেল এবং কামি রাহবারান ফেডারেল কোর্টে মামলা করেন।
তবে মামলা হওয়ার পর প্যাকিয়াও বা তার শিবিরের কেউ কিছুই বলেননি।
বিএ/পিআর