যেন নিষ্প্রাণ মিরপুর
এমনিতে টেস্ট খেলা। তার ওপরে প্রচণ্ড গরম। আবার খেলার চিত্রও কিছুটা টাইগারদের বিপক্ষে। সব মিলিয়ে নিষ্প্রাণ মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম।
গত ১৭ এপ্রিল শুরু হয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ শুরুর দিন থেকে ক্রিকেটপ্রেমীদের জয় উপহার দিয়ে এসেছে টাইগাররা। তাই মাঠে যেন উল্লাস আর টাইগারদের জয়গান।
তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তান দল যেন খেলাটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে এখনও হতাশার কিছু দেখছে না টাইগাররা।
মাঠে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের বেশির ভাগই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন তাদের আমন্ত্রণ জানিয়েছে। তাইতো ঘোষণা দিয়েছে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য বিনা টিকেটে প্রবেশ।
এসএ/এএইচ/পিআর