টাইগারদের ছুটি শেষ


প্রকাশিত: ০৩:০৯ এএম, ১৮ মে ২০১৫

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজের পর ক্রিকেটারদের এখন অখণ্ড অবসর। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সস্ত্রীক যথাক্রমে মালয়েশিয়া এবং মালদ্বীপ ঘুরে এসেছেন। সাব্বির হোসেন অসুস্থ বাবাকে ভারতে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য। মাশরাফি গ্রামের বাড়ি নড়াইলে কিছুদিন থেকে এলেন। সিরিজের পর পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। ক্রিকেটারদের ছুটি শেষ হয়েছে রোববার। আজ সোমবার থেকে আবার মাঠে নেমে পড়ার পালা।

আনুষ্ঠানিক অনুশীলন নেই। নিজের মতো করে সবাই অনুশীলন করতে পারবেন। খেলোয়াড়দের ছুটি রোববার শেষ হলেও বুধবার শেষ হবে কোচিং স্টাফদের ছুটি। ভারতের বিপক্ষে সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হবে বুধ ও বৃহস্পতিবার।

বিসিবির অপারেশন কমিটির ম্যানেজার সাব্বির খান সাফিন বলেন, রোববার ক্রিকেটারদের ছুটি শেষ হল। ২০ ও ২১ মে তাদের ফিটনেস পরীক্ষা হবে।

তামিম-মুশফিকরা স্ত্রীদের নিয়ে বিদেশ ভ্রমণে গেলেও সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলছেন কলকাতা নাইটরাইডার্সের হয়ে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর আইপিএলের দুটি ম্যাচ খেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। খুলনা টেস্টে রুবেল হোসেন ইনজুরি থেকে সেরে ওঠার পর ফিট হওয়ার জন্য লড়াই করেছেন। পেসার শাহাদাত হোসেন কয়েক দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় যাবেন হাঁটুর চিকিৎসা করাতে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।