অনুশীলনে নামাজরত সিকান্দার রাজা


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২২ মে ২০১৫

ক্রিকেট মাঠে কতো বিচিত্র ঘটনাই না ঘটে! শতক পূর্ণ করে মাটিতে সেজদা করা। গ্যালারিতে দর্শকদের সরব উপস্থিতির জবাব দেয়া প্রভৃতি। আবার অনেক ক্রিকেটারই আছেন যারার মাঠে নামাজের সময় হলে নামাজ আদায় করেন। এমনই এক সাম্প্রতিক উদাহরণ জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা।
 
পাকিস্তান সফরে এসেছে জিম্বাবুয়ের ক্রিকেট দল। শুক্রবার মাঠে নামার আগে অনুশীলনও করেছে দলটি। অনুশীলনের এক ফাঁকে নামাজের সময় হলে নামাজ আদায় করে নেন সিকান্দার রাজা। ধরা পড়েছেন এএফপির ফটোগ্রাফারের ক্যামেরায়।

প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছরের অচলায়তন ভাঙছে পাকিস্তান ক্রিকেটের। জঙ্গি হানার হুমকি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় ২০০৯ সালের পর থেকে দীর্ঘ ছয় বছর কোনো দেশ ক্রিকেট খেলতে যায়নি পাকিস্তানে।

সব ভয়-ভীতি, প্রতিবন্ধকতা উপেক্ষা করে জিম্বাবুয়ে এখন পাকিস্তানে। তাদের হাত ধরেই দেশটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সফরে দুটি টি-২০ এবং তিনটি ওডিআই খেলবে জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে লাহোরে।  সূত্র : এএফপি ও ক্রিকইনফো।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।