বল হাতে প্রস্তুতিতে ব্যস্ত রুবেল
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালে ইনজুরিতে পড়েন পেসার রুবেল হোসেন। ইনজুরি কাটিয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বল হাতে আবারো বাইশ গজে নামার জোরালো প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর আগে বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম তাকে তিন থেকে চার সপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। গত তিন সপ্তাহ ধরে রিহ্যাপে থাকার পর আবারো অনুশীলনে নেমেছেন বাংলাদেশি পেসার।
গত বিশ্বকাপে বল হাতে জ্বলে উঠেছিলেন রুবেল। বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল। ঘরের মাঠে ভারতকে পরাস্ত করাই এখন পাখির চোখ রুবেলের।
ভারতের বিরুদ্ধে ১০ জুন থেকে প্রথম ও একমাত্র টেস্ট ম্যাচে দলের জার্সি গায়ে নামতে পারবেন রুবেল এমনটাই আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসকেডি/একে/পিআর