পাকিস্তানের টি-২০ সিরিজ জয়
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের ২য় ও শেষ টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে নিলো পাকিস্তান। একি শুধু সিরিজ জয়। নাকি সন্ত্রাসকে হারিয়ে ক্রিকেটের জয়। ৬ বছর পর নিজের মাটিতে সফল একটি সিরিজ শেষ করে আনন্দে বাঁধনহারা আফ্রিদিরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উইলিয়ামসের ৫৮ রানের উপর ভর করে ১৭৫ রান করে জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৮ রান করে দুর্দান্ত সূচনা এনে দেয় মাসাকাদজা ও সিবান্দা। আউট হওয়ার আগে মাসাকাদজা করেন ৩৯ রান।
এরপর সিবান্দাকে সাথে নিয়ে ৬৮ রানের জুটি করে তোলেন উইলিয়ামস। সিবান্দা ৪৯ করে আউট হলেও উইলিয়ামস তুলে নেন নিজের অর্ধশত। শেষ দিকে অধিনায়ক চিকম্বুরা ৯ বলে ২১ করলে ১৭৬ রানের লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের সামনে। শেন উইলিয়ামস ৫৮ রান নিয়ে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে পাকিস্তান উদ্ধোধোনী জুটিতে পায় ৪৪ রান। আহমেদ শেহজাদ ১৮ রানে ফিরলেও মুক্তার আহমেদ ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু নুয়ান আনোয়ার ও শোয়েব মালিক দ্রুত আউট হলে বিপাকে পড়ে পাকিস্তান।
শেষে ৬২ রান করা মুক্তার সাজঘরে ফিরলে, দ্রুত আসা যাওয়ার মিছিলে সামিল হন পাকিস্তানের ব্যাটসম্যানরা। মাঝে উমর আকমল ৩০ রান করে চেষ্টা করেন দলের হাল ধরেতে। তিনি না পারলেও বিলওয়াল ভাট্টি ও ইমাদ ওয়াসিম ঠিকই জয়ের বন্দরে পৌছায় টিম পাকিস্তানকে। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মুক্তার আহমেদ।
এমআর/এমএস