নতুন মৌসুমে বার্সার নতুন জার্সি


প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৫ মে ২০১৫

মাত্র কিছুদিন আগেই লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। এখন স্প্যানিশ জায়ান্টরা দাঁড়িয়ে ট্রেবল জয়ের সামনে। আর এবার আগামী মৌসুমের জন্য বার্সেলোনার নতুন জার্সি ও অন্যান্য সামগ্রী উদ্বোধন করলো কাতালানদের স্পন্সরকারী প্রতিষ্ঠান নাইকি।

কাতালানদের জন্য করা হোম ও অ্যাওয়ে জার্সিতে নকশায় নতুনত্ব থাকলেও রং`য়ে কোন পরিবর্তন আসেনি। হোম জার্সিতে আগের মতোই কাতালানদের ব্লাউগ্রানা পতাকার আদলে লাল ও নীল রং থাকছে। তবে,তা লম্বা-লম্বি না হয়ে,আড়াআড়ি ভাবে থাকছে এবারের জার্সিতে।

অন্যদিকে অ্যাওয়ে জার্সিও প্রাচীন সেনিয়েরা পতাকার আদলে তৈরি করা হচ্ছে। তবে, নতুন অ্যাওয়ে এই জার্সিতে সোনালী হলুদের আধিক্য থাকছে বেশি পরিমাণে। যা কাতালান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।