নতুন প্রেমিকার সঙ্গে রোনালদো!
রিয়ালের হয়ে শিরোপাহীন একটি মৌসুম কাটিয়ে ম্যাকলারেন জুটি ফার্নান্দো আলোন্সো ও জেনসন বাটনকে উৎসাহিত করতে মোনাকোতে ছুটে এসেছেন রোনালদো। কিন্তু এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে মোনাকোতে রোনালদোর পাশে থাকা সঙ্গিনীটিকে নিয়ে।
জানা গেছে,সঙ্গিনীটির নাম কারা ডেলেভিঞ্জ। মন্টে কার্লোর পিট লেনে সর্বক্ষণ রোনালদোর পাশাপাশিই দেখা গেছে ২২ বছর বয়সী এ লন্ডন মডেল কন্যাকে। দু’জনকে নাকি একসঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা গেছে।
মোনাকোতেই দুজনের দেখা। দুই ভূবনের দুই তারকার মাঝে জানাশোনা গড়ে উঠতে তাই খুব একটা সময়ও লাগেনি। তাহলে কি দু’জনের ঘনিষ্ঠতার যাত্রা শুরু হয়ে গেল!
যদিও ইরিনা শায়েকের সাথে দীর্ঘ সময়ের সম্পর্কটা ভাঙার পর থেকেই একাধিক নারীর সঙ্গে রোনালদোর নাম জড়িয়েছে। কিন্তু রোনালদো রয়েছেন নিজের মতই। কারোর সঙ্গেই সিরিয়াস কোন সম্পর্কে জড়াচ্ছেন না এ পর্তুগিজ। এখন দেখা দেখার বিষয় নতুন গুঞ্জন কতদূর ডালপালা ছড়ায়।
এমআর/আরআই