হাই পারফরমেন্স দল ঘোষণা আজ
দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে, দীর্ঘ ৮ বছর পর বিসিবি আবারও শুরু করতে যাচ্ছে হাই পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আগামী মাসে শুরু হতে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের দল ঘোষণা করা হবে আজ। প্রথমে ২২ জন ক্রিকেটার নিয়ে এই ইউনিট শুরু হবার কথা শোনা গেলেও, সংখ্যাটা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।
এর আগে ৩ বছর চলে বন্ধ হয়ে গেলেও, এবার দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা জানান বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম। সেই সঙ্গে তিনি এও জানান, জাতীয় দলের সাহায্যে চালু থাকবে এইচপি ইউনিটের কর্মপরিকল্পনা।
এইচপি দল গঠণ নিয়ে সংবাদমাধ্যমকে বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম বলেন, জাতীয় দল অনেক উন্নতি করছে। কিন্তু এখনও পেসারদের সংকট। কেউ ইনজুরিতে পড়লে তার ব্যাকআপ খুঁজতে বেশ বেগ পেতে হয়। এই দলের ক্রিকেটাররা সব সময় জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত থাকবে।
মাহবুবুল আনাম আরও বলেন, এইচপি প্রোগ্রাম কিন্তু বিভিন্ন দেশেও রয়েছে। আমরা কোন একটা দেশেরটা কপি করতে যাইনি কারণ আমাদের প্রয়োজনীয়তাটা আমাদের কাছে। মেজারিং টুল না থাকলে কার উন্নতি হচ্ছে আর কার হচ্ছে না তাও আমরা বুঝতে পারব না।
এমআর/এমএস