বরখাস্ত রিয়াল কোচ আনচেলত্তি


প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৬ মে ২০১৫

গুঞ্জনটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জুভেন্টাসের কাছে হারের পর জোরেশোরেই শুরু হয়। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। বরখাস্ত করা হলো স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে। বলা যায় চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে বড় কোনো শিরোপা এনে দিতে না পারার অনেকটা চড়া মূল্যই দিতে হলো কার্লোকে।

সোমবার ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস এক সংবাদ সম্মেলনে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদের এই সিদ্ধান্তের কথা জানান। আসছে সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করার হবে বলেও জানিয়েছেন রিয়াল সভাপতি ওই সংবাদ সম্মেলনে বলেন, সিদ্ধান্তটা নেয়া খুব সহজ ছিল না।

গত মৌসুমে ফরাসি লিগের দল পিএসজি ছেড়ে রিয়ালের কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জয় করে রিয়াল। তবে এ মৌসুমে রিয়ালকে বড় কোনো সাফল্য এনে দিতে ব্যর্থ হন আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ইউভেন্তুসের কাছে হেরে বিদায় নেয় তারা।

আনচেলত্তির দুই বছরের মেয়াদে লা লিগার শিরোপাও জিতেতে পারেনি রিয়াল। লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পেছনে দ্বিতীয় স্থানে থেকে এ মৌসুম শেষ করে রিয়াল। তবে স্প্যানিশ লিগের শেষ ম্যাচে গেটাফেকে ৭-৩ গোলে উড়িয়ে দেওয়ার পর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আরও এক মৌসুম আনচেলত্তির সঙ্গে কাটিয়ে দেওয়ার আশা প্রকাশ করেছিলেন। কিন্তু তার সেই আশা আর পূরণ হচ্ছে না।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।