মালদ্বীপে সাবিনার গোল উৎসব


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৬ মে ২০১৫

যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন সাবিনা। আবারো মালদ্বীপে ফিরে আগের বারের ন্যায় গোল উৎসব শুরু করছেন বাংলাদেশি এই কন্যা। ফুটবল চ্যাম্পিয়নশিপে তার সাথে বাংলাদেশের অন্য দুই নারী ফুটবলার সাবিনা আক্তার এবং মিরোনাও উৎসব যোগ দিয়েছেন।

বাংলাদেশের নারী ফুটবল দলের এ ত্রয়ীর দারুণ পারফরমেন্সে মালদ্বীপ ডিফেন্স ফোর্স ১০-০ গোলে হারিয়েছে থাণ্ডি অ্যাডভান্স অ্যান্ড রিক্রিয়েশন দলকে। দলের জয়ে জাতীয় দলের ফরোয়ার্ড সাবিনা একাই ৭ গোল করেছেন। আর মিডফিল্ডার মিরোনা করেছেন একটি গোল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়,  গোলরক্ষক সাবিনা আক্তারও মালদ্বীপে নিজের প্রথম ম্যাচে ভালো করেছেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।