পিএসজির দেশীয় ট্রেবল জয়


প্রকাশিত: ১১:০৫ এএম, ৩১ মে ২০১৫

কাভানির দেওয়া একমাত্র গোলে অজেরিকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতল পিএসজি। আর এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইন দেশীয় ট্রেবল জয়ে মৌসুম শেষ করল।

শনিবার রাতে অজেরির মাঠে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে এডিসন কাভানি পিএসজিকে আনন্দে ভাসানো গোলটি এনে দেন।

এর আগে লিগ ওয়ান জয়ের পর লিগ কাপেও জয় পায় তারা। ফ্রেঞ্চ ফুটবলে পিএসজিই প্রথম ক্লাব যারা ঘরোয়া ট্রেবল জয়ের কৃতিত্ব দেখাল।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।