টস জিতে ব্যাট করছে পাকিস্তান


প্রকাশিত: ১১:২৮ এএম, ৩১ মে ২০১৫

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। রোববারের শেষ ও আনুষ্ঠানিকতার ম্যাচে টস জিতে ব্যাট করছে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। আজাহার আলী ৪ আর মোহাম্মদ হাফিজ ১৪ রান নিয়ে ব্যাট করছে।

জিম্বাবুয়ের এ সফর ঘিরে অবশ্য ক্রিকেটের লড়াইয়ের চেয়ে পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা কতটা নিরাপদ,তা নিয়ে বেশি আলোচনা ছিল। দুটো টি-টোয়েন্টি আর প্রথম ওয়ানডে নির্বিঘ্নে কাটলেও দ্বিতীয় ওয়ানডে ‘নিষ্কলুষ’ থাকতে পারেনি।

শেষ ওয়ানডে খেলতে আপত্তি নেই জিম্বাবুয়ের। জিম্বাবুয়ের খেলার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট সংগঠন-ফিকা। সংস্থাটির চেয়ারম্যান টনি আরিশ জানান, যেখানে সন্ত্রাসী হামলার কারণে সাধারণ মানুষের জীবন নিরাপদ নয়। সেখানে জিম্বাবুয়ের খেলার সিদ্ধান্ত কখনই গ্রহণযোগ্য নয়।

তবে, মাঠের বাইরে শার্টার গান গোলাগুলিতে শব্দে পাকিস্তান প্রকম্পিত হলেও, মাঠের ক্রিকেটে সিরিজের শেষ ম্যাচে অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার ফ্লাইট ধরতে চায় জিম্বাবুয়ে।

অন্যদিকে, পাকিস্তানের টার্গেট শেষ ম্যাচে অতিথিদের হারিয়ে ওয়ানডে র্যা ঙ্কিংয়ের রেটিং পয়েন্টটা বাড়ানোর দিকে। কারণ, আগের মাসেই যে বাংলাদেশের কাছে হোযাইট ওয়াশ হয়ে র্যা ঙ্কিংয়ের নিচে নেমে যেতে হয়েছিলো পাকিস্তানকে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।