কলকাতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল
কলকাতার ভিজুয়াল ইম্পিয়াড ক্রিকেট অ্যাসোসিয়েশান অব বেঙ্গলের উদ্যোগে আয়োজিত ত্রিবঙ্গ মৈত্রী আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেনে টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ বঙ্গ ব্লাইন্ড ক্রিকেট দল এর সাথে মুখোমুখি হয় বাংলাদেশ দল। ম্যাচে প্রবল বৃষ্টি হানা দিলে শেষ পর্যন্ত অপেক্ষো করেও ম্যাচটি শুরু করা যায়নি। পরে আম্পায়াররা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।
আম্পায়ারদের সাথে বৈঠক করে ভিকাপের সভাপতি গৌতম রায় এবং সহ-সভাপতি বাপ্পা সান্যাল বাংলাদেশ ও দক্ষিণ বঙ্গ দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন। এর আগে, বাংলাদেশ দল ২৩ রানে উত্তরবঙ্গ ব্লাইন্ড ক্রিকেট দলকে পরাজিত করে ফাইনালে উঠে।
বাংলাদেশ দলের বি-ওয়ান ক্যাটাগরি খেলোয়াড় শাহাদাত হোসেন সেরা ব্যাটসম্যানের সম্মান লাভ করেন। সেরা ফিল্ডারের সম্মান পান বাংলাদেশ দলের বি-টু ক্যাটাগরি খেলোয়াড় খোরশেদ আলম। দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়দের উৎসাহ প্রদানের জন্য মাঠে আসেন ভারতের অন্যতম তারকা ক্রিকেটার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
আরটি/এসএইচ/আরআই