জোড়া শতকে ইংল্যান্ডের জয়


প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৭ জুন ২০১৫

সিরিজের চতুর্থ ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। জো রুট ও ইয়ন মরগানের জোড়া শতকে ৭ উইকেটে তারা হারিয়েছে নিউজিল্যান্ডকে। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ ব্যবধানে সমতায় ফিরলো স্বাগতিকরা।

তবে শুরুটা করেছিল সফরকারীরা। নটিংহামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করেছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামন ৯০, গ্রান্ট ইলিয়ট অপরাজিত ৫৫, মার্টিন গুপটিল ৫৩ ও মিচেল সান্টনার ৪৪ রান করেছেন। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ডেভিড উইলি ও বেন স্টোকেস।

জবাবে হেসে খেলেই জয় পেয়েছে ইংল্যান্ড। মাত্র ৪৪ ওভারে তিন উইকেট হারিয়েই লক্ষ্য পৌঁছে যায় ইংলিশরা অপরাজিত শতক করেন জো রুট। ৯৭ বল খেলে ১০৬ রান করেছেন তিনি।

এদিকে আউট হওয়ার আগে ৮২ বল খেলে ১১৩ রান করেছেন অধিনায়ক ইয়ান মরগান। এ ছাড়া ৬৭ রান এসেছে অ্যালেক্স হেলসের ব্যাট থেকে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।