টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৮ জুন ২০১৫
ফাইল ছবি

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দুজন নবীন খেলোয়াড়কে অভিষিক্ত করেছে। অনুমিত লিটন দাসের অভিষেক হচ্ছে এই ম্যাচে।

অভিষেক হচ্ছে তরুণ তুর্কী মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন এই বাহাতি পেসার। তার পুরস্কার হিসাবে এবার ওয়ানডে দলে জায়গা করে নিলেন তিনি।

তবে চমকপ্রদ খবর হচ্ছে এই প্রথম বাংলাদেশ চার পেসার নিয়ে খেলছে। এর আগে সর্বশেষ ভারত সিরিজে বাংলাদেশ পেস বোলিং পিচ তৈরি করে চমকে দিয়েছিল ভারতকে। তবে সেবার তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ।

চার পেসার নিয়ে খেলায় জায়গা হয়নি স্পিনার আরাফাত সানির। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, সাব্বির আহমেদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবেনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।