আবারো শীর্ষে ওঠার সুযোগ সাকিবের
আবারো ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার সুযোগ দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সামনে। সাকিবের চেয়ে মাত্র ৬ রেটিং পয়েন্ট বেশি নিয়ে অলরাউন্ডার র্যারঙ্কিংয়ে শীর্ষে দিলশান। আর তাই ভারতের বিপক্ষে সিরিজেই সাকিব সুযোগ পাচ্ছেন শীর্ষে ওঠার।
বর্তমানে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুইয়ে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার এই ক্রিকেটার। আর ৪০৪ র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বরে দিলশান। তিন নম্বরে আছেন আরেক লঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার রেটিং পয়েন্ট ৩৭৮।
চারে আছেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান দলের অলরাউন্ডার জেমস ফকনার। আর শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের হাফিজও।
এমআর/আরআইপি