শুক্রবার অনুশীলন করেনি দু`দলই


প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৯ জুন ২০১৫

শুক্রবার অনুশীলন করতে নামেনি বাংলাদেশ-ভারত কোন দলই। প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে খোশ মেজাজেই আছে বাংলাদেশ। তাই ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ দলের কেউ আসেনি। তবে হারের ক্ষতি পুষিয়ে নিতে অনুশীলন করেনি ভারত দলও। দু`দলই হোটেলে বিশ্রাম নিয়ে কাটানোকেই শ্রেয়তর ভেবেছে।  

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা শেষ হতে এক ঘণ্টা বেশি সময় নিয়েছিল। বাংলাদেশ টাইগারদের সাথে তাদের হারতে হয়েছিল ৭৯ রানে। এইদিন ভারতীয় শিবির ম্যাচ হেরে এতটাই হতাশ ছিল যে স্টেডিয়াম থেকে রাতের খাবার না খেয়েও হোটেলে রওনা দেন। হোটেলে ফিরেও কেউ রাতের খাবার না খেয়েই যে যার রুমে চলে যান বলে জানা গেছে।

একই মাঠে রোববার বেলা ৩টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও ভারত।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।