ধোনি ও মুস্তাফিজের শাস্তি!


প্রকাশিত: ১০:২২ এএম, ১৯ জুন ২০১৫

বৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের একদিনের ম্যাচে পিচের ওপর ধাক্কাধাক্কির ঘটনায় ভারতের অধিনায়ক ধোনি ও বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র‌্যাফারি।

শাস্তি হিসেবে ভারতের অধিনায়ক ধোনিকে তার ম্যাচ ফি’র ৭৫ ভাগ এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মিরপুরে প্রথম ওয়ানডেতে ধোনির সাথে মুস্তাফিজুরের ধাক্কাধাক্কি হয়। ঘটনাটি ঘটে ভারতের বিপক্ষে বাংলাদেশের বোলিংয়ের ২৫ ওভারের সময়। মুস্তাফিজ তার নিজে বোলিং শেষে ধোনির রান নেওয়ার পথের ওপর এসে পড়েন। আর এ সময়ই ধোনি অনেকটা ইচ্ছা করেই ধাক্কা দেন মুস্তাফিজকে। এতে আহত হয়ে মাঠের বাইরে চলে যেতে হয় বাংলাদেশের অভিষিক্ত হওয়া পেসার মুস্তাফিজকে। তবে আহত অবস্থায় মাঠের বাইরে চলে গেলেও কিছুক্ষণ পর আবারো মাঠে ফিরে আসেন মুস্তাফিজ।

# মুস্তাফিজকে যেভাবে আঘাত করলেন ধোনি (ভিডিও)

আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।