বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের শুভেচ্ছা ও অভিনন্দন


প্রকাশিত: ১১:১৯ এএম, ১৯ জুন ২০১৫

ভারতের বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় স্পিকার ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই সাথে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।