জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৮ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচার ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (১৮ মে) বেলা বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটি দেশবিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে সরকারের ইতিবাচক ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, বিএনপি সরকার যে কাজগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছে, তা সফল করতে সাধারণ শিক্ষার্থীদের সোচ্চার থেকে সহযোগিতা করতে হবে। যখন জামাত-এনসিপি নিজেদের পরিচয় দিতে ভয় পেত, তখন বিএনপি রাষ্ট্র কীভাবে এগিয়ে যাবে সেই পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে।

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। এই সনদ বাস্তবায়নে গঠিত ছয়টি কমিশনের ৬৫০টি সংস্কার প্রস্তাবনার অধিকাংশ বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে।

তিনি করেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর জামাত এবং এনসিপি জুলাই সনদ, গণভোট ও গণপরিষদ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে। তারা মুখে এক কথা বললেও কাজে আরেকটি করে মোনাফিকির পরিচয় দিচ্ছে এবং দেশের বিভাগীয় শহর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য রাজনীতি করছে।

ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণকালে রাবি শাখা ও বিভিন্ন হল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।