জাবিতে শিরোনামহীন ও তাহসানের কনসার্ট আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ শিরোনামহীন ও তাহসানের কনসার্ট অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ আয়োজনে ‘৩য় ম্যানেজমেন্ট সপ্তাহ-২০১৫’-এর শেষের দিন বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে আরো থাকবে দেশাত্মবোধক গান, দেশীয় নৃত্য, আন্তর্জাতিক নাচ, বাংলা গান, ইংরেজি গান, রঙ্গঢঙ, র্যা ম্প শো এবং ম্যানেজমেন্ট পরিবারের পরিবেশনায় এবারের ম্যানেজমেন্ট সপ্তাহের থিম সং।
এছাড়া বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’। বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের সামনের মাঠে রাত ৯ টায় শিরোনামহীনের কনসার্টটি অনুষ্ঠিত হবে।
এর আগে ১৫ মে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের দ্বিতীয় পুনর্মিলনী উপলক্ষে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। খারাপ আবহাওয়ার কারণে ওই দিন শিরোনামহীনের কনসার্ট স্থগিত করা হয়। পরে আয়োজকরা পরবর্তীতে বৃহস্পতিবার কনসার্টের দিন পুনরায় নির্ধারণ করেন।
জেআর/পিআর