হরতালে জবিতে ক্লাস পরীক্ষা


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ জুন ২০১৫

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে দলটি। তবে জামায়াতের হরতালকে অযুক্তিক আখ্যা দিয়ে অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

হরতালের মধ্যেও বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে শাখা ছাত্রলীগ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। তবে হরতারেকে কেন্দ্র করে বিশ্ববিদ্যারয়ে নিরাপত্তা জোড়দার রেখেছির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।