জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৮ জুন ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে `Workshop on Self-Assessment activities` শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবর সকাল ১০টায় বিভাগীয় সেমিনার কক্ষে প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আত্মসমালোচনা প্রয়োজন। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে  কিনা, সেটা নিজ থেকেই ভালো উপলদ্ধি করা যায়। তারা আরো বলেন, সাফল্যের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা অপরিহার্য। এ জন্য সুষ্ঠু ব্যবস্থাপনায় সবারই অংশগ্রহণের সুযোগ রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। বিভাগীয় সভাপতি আউয়াল আল কবীর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহেদুর রশিদ ও অধ্যাপক ড. তপন কুমার সাহা প্রমুখ। এছাড়া কর্মশালায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।