জাবিতে আন্তর্জাতিক সেমিনার শনিবার


প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৮ জুন ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ ‘Symbiotic fungi and bacteria in arthropod vectors as a tool for disease control’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। শনিবার ২০ শে জুন বিকেল ৩ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের ভেটনারি সায়েন্স এবং পাবলিক হেলথ বিভাগের ড. সারা এপিস, এলেনা মার্টিন, ড. মাসিনো পাজোরো সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবদুল জববার হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলী আজম তালুকদার।

হাফিজুর রহমান/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।