রাবি ছাত্রলীগ নেতা সজীব সাময়িক বহিষ্কার


প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৯ জুন ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণশিল্পী সংস্থার সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা সজীবকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সজীবকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের সামনে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেয় ছাত্রলীগ নেতা সজীবসহ তার সহযোগীরা।

এ ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, গণ-অনশন কর্মসূচি পালন করে। এছাড়া প্রগতিশীল ছাত্রজোট হামলাকরীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সজীব ও তার সহযোগীদের ছাত্রত্ব বাতিল এবং প্রশাসনের কাছে  গ্রেফতারের দাবি জানিয়েছিলো।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।