লক্ষ্মীপুরে পাচারকালে ৩০০ বস্তা সার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার নদী পথে পাচারকালে জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন থেকে একটি চক্র ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর নৌ-রুট ‘মজুচৌধুরী ফেরিঘাট’ দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচার করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইঞ্জিনচালিত লোহার ট্রলার ভর্তি ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়। এসময় দেলোয়ার নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুরে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার নদী পথে পাচারকালে জব্দ করা হয়েছে

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, দেলোয়ার সার পাচারকারী চক্রের নিয়ন্ত্রক। ভবিষ্যতে যেন সার পাচার না হয় সেজন্য কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।