বরগুনার দুই আসন বিএনপি-হাতপাখা ভাগাভাগি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি সংসদীয় আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেওড়াবুনিয়া পীর মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
১৯১টি ভোটকেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অলিউল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট।
এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ১৯৭ টি এবং না ভোট পড়েছে ৮৫ হাজার ৮২০টি।
বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে ১২২টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রার্থী নূরুল ইসলাম মণি ৮৯ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. সুলতান আহমেদ পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট। এছাড়াও হ্যাঁ ভোট ১ লাখ ২০ হাজার ৯৯৭ ও না ভোট পড়েছে ৫৭ হাজার ৪৭৪টি।
এএসএ/জেআইএম