কালিয়াকৈরে স্বামীর হাতে স্ত্রী খুন


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৪ আগস্ট ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় রহিমা খাতুন নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী হযরত আলী ও তৃতীয় স্ত্রী কাজলীকে আটক করেছে পুলিশ।

নিহত রহিমা খাতুন ওই এলাকার মিজানুর রহমানের বাসার ভাড়াটিয়া।

পুলিশ জানায়, রোববার ভোরে স্বামী ও তৃতীয় স্ত্রী মিলে রহিমা খাতুনকে হত্যা করে। নিহতের সাত বছরের ছেলেশিশুর সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ওই শিশুর  ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হযরত ও তার তৃতীয় স্ত্রী কাজলী পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় স্বামী-স্ত্রী দুজনকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।