যশোরে অস্ত্র-তলোয়ারসহ সন্ত্রাসী গ্রেফতার
যশোরে অস্ত্র-গুলি ও তলোয়ারসহ আবু বক্কর সিদ্দিকী (২৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা।
সোমবার সকালে শহরতলী শেখহাটি তরফ নোয়াপাড়া গ্রামের কাজী আব্দুল গফফারের বাড়ির থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু বক্কর সিদ্দিকী সদর উপজেলার শেখহাটি তরফ নওয়াপাড়ার আবুল হোসেনের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব।
পরে আবু বক্করের ঘরের মধ্যে থেকে একটি দেশি তৈরি সাটারগান, ২ রাউন্ড গুলি, ২টি লোহার তৈরি দেশীয় তলোয়ার জব্দ করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মিলন রহমান/এএম/আরআইপি