পীযূষ কান্তিকে বরণ করতে যশোরে ব্যাপক প্রস্তুতি


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়া পীযূষ কান্তি ভট্টাচার্যকে বরণ করে নিতে যশোরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। হঠাৎ করে ঐতিহ্যবাহী দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে স্থান করে নিয়ে দেশবাসীর দৃষ্টিকাড়া এই নেতা মঙ্গলবার সন্ধ্যায় একটি বেসরকারি বিমানের দ্বিতীয় ফ্লাইটে আসছেন নিজ জেলা যশোরে।

যশোর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু জানান, মঙ্গলবার সন্ধ্যায় পীযূষ কান্তি ভট্টাচার্য যশোর বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর বিশাল শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে যাওয়া হবে বঙ্গবন্ধু ম্যুরালে। সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাবেন।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার জানান, পীযূষ কান্তিকে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য করায় শুধু নেতাকর্মীরা নন, পুরো যশোরে বইছে আনন্দের বন্যা। যশোরবাসীর প্রিয় এই নেতা ২০তম জাতীয় সম্মেলনের পর নিজ জেলায় আগমন উপলক্ষে জাঁকজমকপূর্ণ এই অভ্যর্থনার উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তীতে আরো বৃহৎ পরিসরে আয়োজন করা হবে গণসংবর্ধনার।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।