তারেকের বিরুদ্ধে বরিশালে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৯:২২ এএম, ১১ মার্চ ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বরিশাল আদালতে দায়ের করা মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়েছে।

বুধবার দুপুর সোয়া ১ টার দিকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান এ নির্দেশ দেন। মামলার বাদী বরিশাল মহানগর যুবলীগের সদস্য এ্যাড. কাইয়ুম খান কায়সার ।

মামলার আরজির বরাত দিয়ে বরিশাল আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর)  গিয়াস উদ্দিন কাবুল জানান, গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অস্ট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকে রাজাকার হিসেবে অভিহিত করেছেন।

এ ঘটনায় গত ২২ ডিসেম্বর মামলা দায়ের করলে ২০১৫ সালের ১১ মার্চের  মধ্যে তারেক রহমানকে আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। তবে এসময়ের মধ্যে হাজির না হওয়ায় আদালত ওই নির্দেশ দেন।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।