স্কুলে ভর্তির জন্য সিলেটে রিকশা র‌্যালি


প্রকাশিত: ১০:০৩ এএম, ১১ মার্চ ২০১৫

সিলেটে বুধবার স্কুলে ভর্তির জন্য ব্যতিক্রমী এক রিকশা র‌্যালি অনুষ্টিত হয়েছে। আইডিয়া ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর সহযোগিতায় স্কুলে ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপন বিষয়ক এই রিকশা র র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি উদ্ধোধন করেন সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। র‌্যালিটি  সিলেট সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খাদিম চৌমুহনা গিয়ে শেষ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশে বর্তমানে শিক্ষাক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে স্কুলে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপ্তিকরণ পর্যন্ত শিক্ষার্থীকে ধরে রাখা।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।