ময়মনসিংহে এক ভাইয়ের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৮ মে ২০১৫

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় চাঞ্চল্যকর কৃষক আব্দুল হাকিম হত্যা মামলায় এক ভাইকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ময়মনসিংহের চতুর্থ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জহিরুল কবীর এ রায় ঘোষণা করেন। পরে সাজাপ্রাপ্ত দুই সহোদর আজিজুল হক ও দুলাল মিয়াকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার রামনগর ইউনিয়নের চাইটারপাড় গ্রামের কৃষক আব্দুল হাকিমের (৬০) সঙ্গে ১০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের আইয়ুব আলী বেপারীর ছেলে আজিজুল হক ও দুলাল মিয়ার বিরোধ ছিল। ২০০৫ সালের ১৪ মে ওই জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাঁরালো অস্ত্র দিয়ে আব্দুল হাকিমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন তারা।

এ ঘটনায় নিহতের ছোট ভাই জালাল উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন জামিনে মুক্ত ছিলেন।

এদিকে, দীর্ঘ ১০ বছর পর হলেও মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।

আতাউল করিম খোকন/এআরএ/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।