আশুলিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:১১ এএম, ০১ জুন ২০১৫

আশুলিয়ার মরাগাং এলাকার তুরাগ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটায় টার দিকে মরাগাং এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওই যুবকের অর্ধগলিত মরদেহটি তুরাগ নদে ভাঁসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানায় পুলিশ।

আল-মামুন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।