জিপিএ ৫ না পাওয়ার শঙ্কায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ার শঙ্কায় আত্মহত্যা করেছে মিনহাজুর রহমান রাহি (১৮) নামের এক পরীক্ষার্থী। রাহি চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাহিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত রোববার গণিত প্রথম পত্র পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে ফলাফলে এ প্লাস না পাওয়ার আশংকায় সে আত্মহত্যা করে।
এসকেডি/আরআইপি